কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, ‘শনিবার উত্তরা পশ্চিম থানার আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।’

গ্রেপ্তাররা হলেন, শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মো. সজীব (১৭), মো. জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১), মো. সানি (২০), মো. ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে দুটি পিভিসি ব্যানার, ৩টি মোবাইল ফোন, লোহার তৈরি দুটি ধারালো দা, হাতুড়ি, চাকু এবং পাঁচ পুরিয়া গাঁজা, ১টি ইয়াবা বড়ি ও এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X