কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ভাসানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ভাসানটেক বস্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত পাঁচটি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।

এ ঘটনার খবর পেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা নিয়ে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন ও পরিবারগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসহ ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’-এর ডাক্তার ও স্থানীয় নেতারা।

এ মানবিক উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X