কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের ভ্যান র‍্যালি স্থগিত

ইনকিলাব মঞ্চের লোগো। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের লোগো। ছবি : সংগৃহীত

পূর্বঘোষিত ভ্যান র‍্যালি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় এ কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার ওই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। পোস্টে বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিতকরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিজয়নগর বক্স কালভার্ট রোড টু শহীদ হাদি চত্বর ইনকিলাব মঞ্চের ভ্যান র‍্যালি হবে।

পরে ওই কর্মসূচি স্থগিত করে ফেসবুকে শুক্রবার সকালে বলা হয়েছে, যমুনার সম্মুখে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় পূর্বঘোষিত ইনকিলাব মঞ্চের আজকের ভ্যান র‍্যালি স্থগিত করা হয়েছে৷

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১০

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১১

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৩

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৪

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৫

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৬

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৭

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৮

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৯

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

২০
X