

রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের অফিস ও খাস জমি দখলকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা ইব্রাহিমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) তারাবির নামাজের পর এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিয়ে রোববার গভীর রাতে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, আওয়ামী লীগের অফিস ও খাস জমি দখলসহ এলাকার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে এ ঘটনা।
তিনি বলেন, ইতোমধ্যে আসামী শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযানসহ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। আদাবর ও মোহাম্মদপুর থানায় ফোর্স বাড়ানো হয়েছে। ফলে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেন তিনি।