কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম । ছবি: সংগৃহীত
গুলিবিদ্ধ ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম । ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানে চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স-এর বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শফিকুর কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় ফুটপাতে জুতার দোকানে জুতা সরবরাহের কাজ করেন।

আহত শফিকুরকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কামুক্ত।

মনির হোসেন আরও জানান, কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ তার কাছে চাঁদা দাবি করছিল। রোববার রাতে তারা শফিকুর রহমানকে পেয়ে পুনরায় চাঁদা দাবি করে এবং তাদের ফোন না ধরার কারণ জানতে চায়। একপর্যায়ে তারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলিটি শফিকুর রহমানের বাম হাতের তালুতে লাগে এবং শরীর ভেদ করে বেরিয়ে যায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১০

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১২

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৩

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৪

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৫

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৬

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১৭

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১৮

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১৯

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

২০
X