কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে : কেরানীগঞ্জে হিন্দু নেতারা

ঢাকার কেরানীগঞ্জে ‘বাংলাদেশ দেশোয়ালি সমাজ’ আয়োজিত দেশোয়ালি কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও মহামিলন মেলায় হিন্দু নেতারা | ছবি : কালবেলা
ঢাকার কেরানীগঞ্জে ‘বাংলাদেশ দেশোয়ালি সমাজ’ আয়োজিত দেশোয়ালি কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও মহামিলন মেলায় হিন্দু নেতারা | ছবি : কালবেলা

হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেছেন, বাংলাদেশে সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে। এখনই সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার সময়। এ দেশে মাথা উঁচু করে বাঁচার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে শামিল হতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জে ‘বাংলাদেশ দেশোয়ালি সমাজ’ আয়োজিত দেশোয়ালি কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও মহামিলন মেলায় এসব কথা বলেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা সারা দেশে সনাতনী সম্প্রদায়কে নিয়ে কাজ করতে চাই। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী হতে সহযোগিতা করেছে। আমি সনাতনী সম্প্রদায়ের এই দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে তাদের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে চেষ্টা করব।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, বাংলাদেশে সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে। এ দেশে মাথা উঁচু করে বাঁচার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে শামিল হতে হবে।

বাংলাদেশ মাইনরিটি ল‘ইয়ার্স ইউনিটির সদস্য সচিব অ্যাডভোকেট সুমন কুমার রায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ দেশোয়ালি সমাজের সভাপতি ডা. দেবাশীষ কুমার গুপ্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল প্রসাদ কানুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সুপ্রিম কোর্টর সিনিয়র আইনজীবী জে কে পাল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীপচাঁন কানু, বাংলাদেশ হিন্দু পরিষদের সহ-সম্পাদক রুপম সরকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ দেশোয়ালি সমাজের কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১০

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১১

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১২

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৩

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৪

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৫

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৬

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৭

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৮

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৯

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

২০
X