জাহাঙ্গীর আলম
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক রুটি মেকার মেশিনের চমক। ছবি : কালবেলা
কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক রুটি মেকার মেশিনের চমক। ছবি : কালবেলা

একসময় কারাগারের খাবার নিয়ে বন্দিদের নানা অভিযোগ শোনা যেত। রুটির মান, স্বাদ কিংবা প্রস্তুত প্রক্রিয়া নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বন্দিদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যুক্ত হয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় রুটি মেকার। এতে প্রতিদিন অল্প সময়ে স্বাস্থ্যসম্মত, সমান আকৃতির ও উন্নত মানের রুটি তৈরি হচ্ছে।

আধুনিক এই মেশিনে ময়দা মেশানো থেকে শুরু করে রুটি বেলা, সেঁকা ও প্রস্তুত- সবকিছুই হয় যান্ত্রিকভাবে। ফলে আগের তুলনায় কম সময়ে অধিক সংখ্যক রুটি উৎপাদন সম্ভব হচ্ছে এবং রুটির গুণগত মানও নিশ্চিত করা যাচ্ছে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

কারাগারে থাকা কয়েকজন বন্দির সঙ্গে কথা হলে তারা বলেন, নতুন মেশিনে তৈরি রুটির স্বাদ আগের তুলনায় অনেক ভালো। রুটি নরম, সমানভাবে সেঁকা এবং মানও উন্নত। তারা বলেন, বন্দিদের খাবারের মান উন্নয়নে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ উদ্যোগ গ্রহণের জন্য তারা কারা মহাপরিদর্শককে ধন্যবাদ জানান।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, কারাগারের সাবেক জেলার ও বর্তমান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কে এম মাসুম জেলার হিসেবে দায়িত্ব পালনকালে কারাগারে আধুনিক রুটি মেকার স্থাপনের প্রস্তাব উপস্থাপন করেন কারা মহাপরিদর্শকের কাছে। এরপর বিষয়টির গুরুত্ব বুঝতে পেতে কারা মহাপরিদর্শক দ্রুত উদ্যোগ নেন। পরে চীন থেকে অত্যাধুনিক রুটি মেকার এনে কারাগারে স্থাপন করা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বলেন, হাতে বানানোর ক্ষেত্রে আমাদের প্রচুর একটা সময় ব্যয় হতো। সারারাত ধরে তৈরি করার পরেও যথাসময়ে হয়তো কাঙ্ক্ষিত রুটিটা আমরা তৈরি করতে পারতাম না। কিন্তু এখন আমাদের এই রুটি মেকারের মাধ্যমে প্রতি ঘণ্টায় আমরা প্রায় ১,০০০ টা রুটি তৈরি করতে পারছি।

তিনি আরও বলেন, এই রুটি মেকারে আমরা যে রুটিটা বানাচ্ছি- এখানে সুন্দর একটা মাপমতো আমরা রুটি তৈরি করে বন্দিদের হাতে পৌঁছায় দিতে পারি। আগে যখন আমরা হাতে বানাতাম, এখানে কিছু আটা আমাদের ওয়েস্টেজ (অপচয়) হয়ে যেত। কিন্তু এখন আমরা সেটা সেভ করতে পারছি।

সিনিয়র জেল সুপার আরও বলেন, আগে ৩০ থেকে ৪০ জন বন্দি সারারাত জেগে রুটি বানানোর কাজ করতো। আমাদের যেমন নিরাপত্তা ঝুঁকি ছিল, তাদের শারীরিক পরিশ্রমটা অনেক বেশি ছিল। এখন তো সেই পরিশ্রম করাই লাগে না। জাস্ট খালি তারা মনিটরিং করছে। ইলেকট্রিক পদ্ধতিতে রুটি মেকারটা পরিচালিত হচ্ছে এবং খুব মানসম্মত রুটি আমরা পাচ্ছি।

এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ইতোমধ্যে আরও দুটি আধুনিক রুটি মেকার সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে একটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং আরেকটি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থাপন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব বড় কারাগারে এ ধরনের আধুনিক রুটি মেকার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সরকারের কোনো আলাদা বরাদ্দ নেওয়া হয়নি। কারা কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে আধুনিক এই যন্ত্র সংগ্রহ করেছে। কারাগারকে আরও মানবিক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপ দিতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বন্দিদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১০

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১১

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

১২

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

১৩

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

১৫

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

১৬

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

১৮

ফেরিকাণ্ডে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

১৯

যুক্তরাষ্ট্রের ইরানবিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

২০
X