কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে যা আনা যাবে না

জাতীয় ঈদগাহে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তল্লাশি। ছবি: সংগৃহীত
জাতীয় ঈদগাহে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তল্লাশি। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তবে আনা যাবে না ব্যাগ, কোনো দাহ্য বস্তু।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানিয়েছেন, এবারও জাতীয় ঈদগাহ ময়াদানে সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত আদায় করা হবে। ঢাকা মহানগরে ১২১টি ঈদগাহ মাঠ প্রস্তুত আছে। এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলায় নামাজ আদায় করার ব্যবস্থা আছে।

নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামাতে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে। আশপাশের পুরো এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় কোনো যানবাহন প্রবেশ বা পার্কিং করা যাবে না। মৎস্য ভবন, প্রেসক্লাব এবং শিক্ষা ভবনকে এন্ট্রি পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ঈদগাহে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কিছু ডাইভারশন থাকবে। এলাকার নাম জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, দোয়েল চত্বর ও মৎস্য ভবন।

যদি বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকে তাহলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X