কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব করপোরেশনের : প্রশাসক 

আহত ডিএসসিসি কর্মীকে দেখতে যান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা
আহত ডিএসসিসি কর্মীকে দেখতে যান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ছুটির দিনেও নগরবাসীকে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে আহত হওয়া বৈদ্যুতিক লাইনম্যানের চিকিৎসার যাবতীয় দায়ভার সিটি করপোরেশন বহন করবে।

রোববার (২২ মার্চ) বিকেলে ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিও ইউনিটে চিকিৎসাধীন ডিএসসিসির বৈদ্যুতিক লাইন ম্যান সালাউদ্দিন আহমেদকে (৩৮) দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, ঈদের আগের দিন (২০ মার্চ) ৩৬নং ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনকালে সালাউদ্দিন বৈদ্যুতিক পোল থেকে সরাসরি নিচে পড়ে গেলে মাথা এবং হাতে মারাত্মক আঘাত পান।

পরিদর্শনকালে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আহত সালাউদ্দিনের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন এই কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করতে। সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

কর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বিপজ্জনক কাজে হেলমেট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কোনো শিথিলতা সহ্য করা হবে না। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে কোন ত্রুটি ছিল বা তাকে তা সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসসিসি ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ঝড়-তুফানে গাছের ডাল ভেঙে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা জরিপ চালাচ্ছি এবং ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় আহত কর্মীর সহকর্মীরা প্রশাসকের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের পেশাগত সমস্যা সমাধানে প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন। প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, আমরা একটি আলোকিত ও পরিষ্কার ঢাকা গড়তে চাই। পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে করপোরেশন সবসময় পাশে থাকবে।

পরিদর্শনকালে, প্রশাসক আহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১০

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১১

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১২

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১৩

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৪

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৫

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৬

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৭

৩ জেলায় প্রশাসক নিয়োগ

১৮

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

১৯

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

২০
X