কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ফাহিম গণহত্যার পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছিলেন : রিফাত রশিদ

বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ
বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ

ইউটিউবার আর এস ফাহিম গণহত্যার পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ। তিনি বলেছেন, ‘গণহত্যাকারীর যে শাস্তির কার্যবিধি গণহত্যার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তির ক্ষেত্রেও কার্যকর হবে।’

রোববার (২৯ মার্চ) আর এস ফাহিমের গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিফাত রশিদ বলেন, ‘মোহাম্মদপুরের কাউন্সিলর রাজিবের একান্ত ব্যক্তিগত দোসর ছিল আর এস ফাহিম। তার মুক্তি এবং কোনো প্রকার মামলা না করে আর এস ফাহিমের পরিবারের সঙ্গে বসে অর্থের বিনিময়ে সমঝোতার প্রস্থাব এসেছে সরকারদল ও বিভিন্ন প্রভাবশালী মহল থেকে।’

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, পুরো বাংলাদেশে নতুন করে আরেকবার ফ্যাসিবাদকে পুনর্বাসনের ‘মাস্টারপ্ল্যান’ হাতে নেওয়া হয়েছে। এই ‘মাস্টারপ্ল্যানে’ ফ্যাসিবাদী সকলেই জড়িত। ফ্যাসিবাদ পুনর্বাসনে তারা বিদেশে বসে দেশে টাকা পাঠাচ্ছে এবং ক্ষমতাশীলদের বিভিন্ন অফার দিচ্ছে। এবং স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরাতে তারা একটি নীল নকশা তৈরি করেছে।

তিনি আরও বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে আর স্বৈরাচার শেখ হাসিনার জায়গা হবে না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের অধ্যায় শেষ, বাংলাদেশকে এর পরের থেকে চিন্তা করতে হবে।’

উল্লেখ্য, ফাহিমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে গ্রেপ্তারের দাবি জানিয়ে গত সপ্তাহে সংবাদ সম্মেলন করেছিল ‘মঞ্চ–২৪’ নামের একটি সংগঠন। এছাড়াও জুলাই আন্দোলনে আদাবর–মোহাম্মদপুরে কিশোর গ্যাং নিয়ে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে মিশে আর এস ফাহিম শুধু আন্দোলনকারীদের বিরুদ্ধেই অবস্থান নেয়নি; বরং অভিযোগ আছে, বিপ্লবীদের লাশ নিয়েও উপহাস করেছে, এক ধরনের পৈশাচিক নীরব আনন্দ প্রকাশ করেছে।

রোববার রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে ইউটিউবার আর এস ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার।

পুলিশের একটি সূত্র বলছে, ফাহিমের সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার সখ্য ছিল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর এলাকা) সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠ ছিলেন ফাহিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X