সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট : ২৫ মে ২০২৬, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

ফাহিমা হত্যা মামলার দ্রুত চার্জশিট দাখিল হবে : বাণিজ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা

সিলেটের আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত চার্জশিট দাখিলের আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (২৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার সোনাতলা এলাকায় নিহত চার বছরের শিশু ফাহিমার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

এ সময় মন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন এবং ঘটনার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নিহত শিশুর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ডিএনএ রিপোর্ট হাতে পেলেই পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘অপরাধ বিভিন্ন জায়গায় ঘটলেও এটি অত্যন্ত জঘন্য ও নৃশংস একটি ঘটনা। এমন নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।’

ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তদন্ত কার্যক্রম সম্পর্কেও খোঁজ নেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন বলেও জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেশ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা/বিএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১০

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১১

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১২

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৫

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৬

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৭

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৮

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

২০
X