কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

আজ রাজধানীতে কোথায় কী

ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

সোমবার (১৩ এপ্রিল) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের কর্মসূচি

বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাবু প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করবেন।

দুপুর ১২টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাবু প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করবেন।

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর কর্মসূচি

সন্ধ্যা ৬টায় খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে খিলগাঁও এলাকার সমস্যাদি নিরসনে খিলগাঁও আবাসিক এলাকা পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগীয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং কর্তৃক বাস্তবায়নাধীন ‘ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন উন্নয়ন’ প্রকল্প কর্তৃক ‘Seminar on GDP Compilation by BBS’ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিক।

ডিসিসিআইর কর্মসূচি

বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসি বাংলা গ্র্যান্ড বলরুমে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭ : বেসরকারি খাতের প্রত্যাশা’ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিসিকের সংবাদ সম্মেলন

দুপুর ১২টায় বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বৈশাখি মেলা-১৪৩৩’ উপলক্ষে বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মেলার সার্বিক বিষয়ে মতবিনিময় করবেন।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন

দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের মানি মার্কেট সেগমেন্টের জন্য কার্যকর রেফারেন্স রেট প্রস্তুত ও প্রকাশের লক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক, সহকারী মুখপাত্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১০

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১২

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৩

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৫

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৮

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৯

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

২০
X