কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বৈশাখের কোথায় কী আয়োজন

রাজধানীজুড়ে বৈশাখী উৎসবের আমেজ। ছবি: সংগৃহীত
রাজধানীজুড়ে বৈশাখী উৎসবের আমেজ। ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবারও এসেছে পহেলা বৈশাখের আনন্দঘন মুহূর্ত। চৈত্রের শেষ দিন পেরিয়ে নতুন বাংলা বছরের সূচনাকে ঘিরে রাজধানী ঢাকায় এখন উৎসবের আমেজ। গ্রামবাংলার মতো ঐতিহ্যবাহী মেলার স্বাদ শহরে না পাওয়া গেলেও, সাম্প্রতিক সময়ে নগরজীবনেও বৈশাখী আয়োজন হয়ে উঠেছে বেশ প্রাণবন্ত। নানা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন প্রান্তে বসছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর লোকজ আয়োজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পরিবার কিংবা বন্ধুদের নিয়ে নতুন বছরকে বরণ করতে চাইলে জেনে নিতে পারেন কোথায় কী হচ্ছে-

বিসিক বৈশাখী মেলা (বাংলা একাডেমি প্রাঙ্গণ)

বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে চলছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। ১৪ থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলাটি। এখানে পাওয়া যাবে গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য— মাটির সামগ্রী, নকশিকাঁথা, হস্তশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যময় জিনিসপত্র।

যাত্রাবিরতির বৈশাখী আয়োজন (বনানী)

বনানীর জনপ্রিয় আয়োজনস্থল যাত্রাবিরতিতে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বাউলগান, নাচ, পুতুলনাচ, বায়োস্কোপ প্রদর্শনীসহ রয়েছে লোকজ মেলার আমেজ। অংশ নিচ্ছে সোনার বাংলা সার্কাস ব্যান্ড। প্রবেশমূল্য ৫০০ টাকা।

আর্কা বৈশাখ ১৪৩৩ (গুলশান–তেজগাঁও লিংক রোড)

আলোকি প্রাঙ্গণে আর্কা কালেকটিভের উদ্যোগে আয়োজিত ‘আর্কা বৈশাখ’ দুই দিনব্যাপী উৎসবে ভাগ করা হয়েছে মেলা, খেলাঘর, ভোজনালয় ও মঞ্চ পরিবেশনায়। বিভিন্ন ব্যান্ডের পারফরম্যান্সে মুখর থাকবে আয়োজনটি। প্রতিদিনের টিকিট মূল্য ৫০০ টাকা।

লাল বৈশাখী (কামাল আতাতুর্ক পার্ক, বনানী)

রিশকা কানেক্টসের আয়োজনে দুই দিনব্যাপী এই উৎসবে রয়েছে নাগরদোলা, বায়োস্কোপ, বৈশাখী ফটোবুথ এবং নানা মজার খেলা। কনসার্টে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। প্রবেশমূল্য ৩০০ টাকা।

এসএমই বৈশাখী মেলা (আগারগাঁও)

বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এসএমই বৈশাখী মেলা, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ৩০০টির বেশি স্টলে দেশীয় পণ্য ও খাবারের সমাহার। পাশাপাশি প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের আয়োজন। প্রবেশমূল্য ৩০ টাকা।

উৎসবে বৈশাখ (শেফস টেবিল, কোর্টসাইড, ভাটারা)

১৪ এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানে রয়েছে আলপনা, পাপেট শো, বাউলগান, নাগরদোলা ও খেলাধুলা। বিকেল থেকে শুরু হবে কনসার্ট। সাধারণ প্রবেশমূল্য ২০০ টাকা, আর কনসার্টের জন্য ৮০০ টাকা।

এর বাইরে রাজধানীর প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় ছোট-বড় বৈশাখী আয়োজন রয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য, খাবার আর সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠবে উৎসব।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X