কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০১:৩৮ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারী ধরতে গিয়ে গাড়িচাপায় আ.লীগ নেতা নিহত

নিহত তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মোবাইল ফোন ছিনতাইকারীকে ধরতে গিয়ে গাড়িচাপায় নিহত হয়েছেন তাজুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তাজুল গতকাল ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন। পরে রাতে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তাজুল। রাত ১২টার দিকে গাড়িটি আসাদগেট আড়ংয়ের সামনে সিগনালে দাঁড়ালে, গ্লাস খোলা থাকায় ছিনতাইকারী মোবাইল টান দিয়ে নিয়ে চলে যায় তাজুলের। পরে ছিনতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে দৌড় দেন তাজুল।

এসময় দ্রুত গতিতে চলা আরেকটি গাড়ি এসে ধাক্কা দিলে তাজুল গুরুতর আহত হয়। পরে রাতে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, গতকাল রাতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে আসাদগেটের মোহাম্মদপুর থানার অংশে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে। আর গাড়ি চাপা দেওয়ার ঘটনাটি ঘটে শেরে বাংলানগর থানার অংশ। এ ঘটনায় আমাদের থানায়ও একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি এবং ঘাতকচালক ও গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X