মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার প্রচারে নাচে গানে মাতলেন তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীরা 

নৌকার সমর্থকদের এ আয়োজনে নাচে গানে মেতে ওঠেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও যৌনকর্মীরা। ছবি : কালবেলা
নৌকার সমর্থকদের এ আয়োজনে নাচে গানে মেতে ওঠেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও যৌনকর্মীরা। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় যৌনপল্লীর সামনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘সুন্দর সমাজ বিনির্মাণে নতুন বছরে হোক নতুন গল্পের শুরু, সবার উপরে মানুষ সত্য আমরা গড়ব মানবিক সমাজ’- এই প্রত্যয়ে রোববার (৩১ ডিসেম্বর) আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। নৌকার সমর্থকদের এ আয়োজনে নাচে গানে মেতে ওঠেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও যৌনকর্মীরা।

এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের নৌকার এমপি প্রার্থী মোহিত উর রহমান শান্ত।

এ সময় তিনি বলেন, আমি এমপি হলে রাস্তায় দাঁড়িয়ে টাকা চাইতে হবে না তৃতীয় লিঙ্গের মানুষদের। কর্মসংস্থানের ব্যবস্থা ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য একটি মার্কেট করে দেওয়া হবে তারা যেন স্বাবলম্বী হতে পারে। পতিতাপল্লীর সন্তানরা যেন সুশিক্ষা পায় এবং কর্মসংস্থানের সুযোগ পায় তার ব্যবস্থা করে দেওয়া হবে। মানুষের জন্য কাজ করতে নৌকার ভোট চান তিনি।

যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন শুকতারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি লাভলী আক্তার বলেন, যৌনকর্মীরাও মানুষ। অনেক প্রার্থী থাকলেও আমাদের কথা কারও মনে নেই। কিন্তু নৌকা নিয়ে এ প্রার্থী আমাদের কাছে এসেছে, সমাজের আড়ালে থাকা মানুষের কথা ভেবেছে। মানবকল্যাণে কাজ করতে এমন ভালো মানুষের বিজয় অবশ্যই প্রয়োজন। সেতুবন্ধুন সমাজকল্যাণ সংস্থার সভাপতি তনু বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভোটের অধিকার, পরিবারের জমির অধিকার শুধু দেয়নি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ তৈরি হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদের। নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা সব সময় পাশে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X