শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি পর্যবেক্ষণের দক্ষতা বৃদ্ধিতে সাংবাদিকদের কর্মশালা

বিশেষ কর্মশালায় সাংবাদিকরা। ছবি : কালবেলা
বিশেষ কর্মশালায় সাংবাদিকরা। ছবি : কালবেলা

সরকারের সংস্কার কার্যক্রম পদ্ধতিগতভাবে পর্যবেক্ষণ, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন যাচাই এবং আধুনিক ফ্যাক্ট-চেকিং পদ্ধতি প্রয়োগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ মে) ঢাকায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর উদ্যোগে এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘নির্বাচনী প্রতিশ্রুতি, সংস্কার ও তথ্য যাচাই’ শীর্ষক এ বিশেষ কর্মশালায় বাংলাদেশের ৩০টি জেলার ৩৫ জন সাংবাদিক এবং ইআরএফ-এর ১৮ জন সদস্য অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অধিবেশনে নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট ও সিপিডি’র সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট তারান্নুম জিনান অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

ইআরএফ-এর সভাপতি দৌলত আক্তার মালা তার উদ্বোধনী বক্তব্যে অর্থনৈতিক সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন। সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য কর্মশালার উদ্দেশ্য ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে সাংবাদিকরা এক অপরিহার্য ভূমিকা পালন করতে পারেন।

কর্মশালায় নাগরিক প্ল্যাটফর্মের তত্ত্বাবধানে তৈরি করা ওয়েবসাইট- ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ এবং এর নতুন সংযোজন ‘ম্যানিফেস্টো ওয়াচ’র সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেন সিপিডি’র অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নাজিবা মোহাম্মদ আলতাফ। তারা দৈনন্দিন সাংবাদিকতায় এই টুলগুলো ব্যবহারের পদ্ধতি হাতে-কলমে প্রশিক্ষণ দেন, যা সাংবাদিকদের পদ্ধতিগতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সহায়তা করবে।

কর্মশালার দ্বিতীয় দিনে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন (আরটিআই)-এর কার্যকর ব্যবহারের ওপর প্রশিক্ষণ পরিচালনা করেন মিডিয়া রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং অপতথ্য ও অপপ্রচার শনাক্তে আধুনিক ফ্যাক্ট-চেকিং কৌশলসমূহ নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেন ডিজিটালি রাইট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক মানবজমিনের সম্পাদক এবং নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী।

তিনি সাংবাদিকদের নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যমকর্মীদের প্রধান পরিচয় হবে তারা সাংবাদিক। শিরোনাম নির্ভর সাংবাদিকতা নাগরিকের জীবন এবং রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে; তাই প্রতিটি তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সিপিডি’র সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদ তৈরির ওপর জোর দেন। সমাপনী অধিবেশনে ইআরএফ’র সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ড. দেবপ্রিয় ভট্টাচার্য বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এ কর্মশালাটি আয়োজনে সমর্থন দিয়েছে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস ও ইউএনডিপি, বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X