কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

সোমবার (১১ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

টিসিবির ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন

বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে টিসিবির ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

ব্র্যাকের কর্মসূচি

বেলা ১১টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ডিএনসিসির কর্মসূচি

দুপুর ১২টায় গুলশান-২ নগর ভবনের লেভেল-৬ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শিক্ষা ও মেধাবী বৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

অর্থমন্ত্রীর কর্মসূচি

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘সোনার বাংলা নীতি আলোচনা’ অনুষ্ঠিত হবে। বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শীর্ষক এ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

১১

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১২

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

১৩

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

১৪

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

১৫

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১৬

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১৭

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১৮

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১৯

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

২০
X