

বিশাল জনবল নেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের ১ হাজার ৪৬০ পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। আগ্রহীরা ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
চাকরির বিবরণ
পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার
পদসংখ্যা: ১৪৬০ (কম/বেশি)
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
বেতন-ভাতা: ১৪,৭০০ টাকা।
বয়সসীমা: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম: এই ঠিকানায় অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২২৩ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৭ জুলাই ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।