

চাকরি দিচ্ছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের সিনিয়র/প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: সিনিয়র/প্রোডাক্ট এক্সিকিউটিভ
বিভাগ: ইঞ্জিন অয়েল-লিকুই মলি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল, রাসায়নিক শিল্প, ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালি যন্ত্রপাতিতে ভালো জ্ঞান। অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬