কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:৪২ পিএম
আপডেট : ১২ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুরান ঢাকার বংশাল থানার একটি ভাড়া বাসায় মোহাম্মদ নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) নয়াবাজার বাগডাসা লেনের একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় তাকে হাত-পা গামছা দিয়ে এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এটি একদিন আগের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামে। তিনি নয়াবাজারের ওই বাসায় একাই ভাড়া থাকতেন এবং ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।

এসআই আব্দুল ওহাব জানান, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে বাসায় আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার বাইরে থেকে পর্দা সরিয়ে ভেতরে তাকিয়ে ভিকটিমের পা বাঁধা অবস্থায় দেখতে পান। এরপর তিনি স্থানীয়দের বিষয়টি জানান এবং ৯৯৯-এ ফোনকল করে পুলিশে খবর দেন।

জানা গেছে, নিহত নিসার আলী তিন মাস আগে ওই বাসাটি ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

১০

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

১১

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে

১২

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

১৩

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

১৪

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

১৬

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

১৭

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

১৮

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

১৯

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

২০
X