সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। আটক যুবক কক্সবাজার জেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে পাসপোর্ট অফিসে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে।

আটক যুবকের নাম রিয়াজুল মোস্তফা। তিনি গুরা মিয়া ও খতিজা দম্পতির ছেলে।

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন ওই যুবক। তার কাছে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদ ছিল। তার আচরণে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবক কক্সবাজার কুতুপালং ক্যাম্প থেকে আসার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই রোহিঙ্গা যুবককে থানায় সোপর্দ করা হয়েছে।

রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে না পারে সে ব্যাপারে সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস সতর্ক আছে বলে জানান এ কর্মকর্তা।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান কালবেলাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ওই যুবকের নাম রিয়াজুল মোস্তফা বলে জানিয়েছে। উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা পারকোল এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন তিনি। কুতপালং ক্যাম্পে যোগাযোগ করে ওই যুবককে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X