কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০১:৩১ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘হায় হোসেন’ মাতমে ভারী পুরান ঢাকা

ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ছবি : সংগৃহীত
ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ছবি : সংগৃহীত

১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শোকাবহ এ দিনে ৬১ হিজরির কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। কালো পোশাকে হাজারো শোকাহত মানুষের ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে ভারী হয়ে ওঠে আশপাশের এলাকা।

শুক্রবার (২৬ জুন) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। কালো পোশাকে হাজারো মানুষের অংশগ্রহণে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিবছরের মতো এবারও আশুরার প্রধান তাজিয়া মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমণ্ডির প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। তবে কেবল কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিধির কারণে এই মিছিল বন্ধ রাখা হয়েছিল।

সকাল থেকেই পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু, নারীসহ নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিতে ভিড় করেন। অনেকের চোখে অশ্রু, আবার কেউ বুক চাপড়ে কারবালার বেদনাময় স্মৃতিকে স্মরণ করেন। শোকের প্রতীক হিসেবে অধিকাংশের পরনে ছিল কালো পোশাক। অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক।

জানা গেছে, ইমামবাড়া থেকে যাত্রা করে মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও জিগাতলা হয়ে ধানমণ্ডি লেকে পৌঁছাবে। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হবে।

মিছিল শেষে বাদ জুমা হোসেনি দালানে ‘ফাকা শিকানি’ নামে পরিচিত শিরনি বিতরণ করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘সামে গারিবা’ নামে বিশেষ মজলিশ। এ সময় কারবালার মর্মন্তুদ ঘটনার স্মরণে ইমামবাড়ার সব আলো নিভিয়ে শোক পালন করা হবে।

হোসেনি দালান ছাড়াও রাজধানীতে প্রায় ৩০টি ছোট-বড় ইমামবাড়া রয়েছে। মহররম উপলক্ষে এসব ইমামবাড়ায়ও পৃথক তাজিয়া মিছিল, মজলিশ এবং অন্যান্য ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া এবং মগবাজার ইমামবাড়ায়ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

উল্লেখ্য, তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে মিছিলের সামনে ও পেছনে সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X