বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা
গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা

গাবতলী বাস টার্মিনালে যেসব অবৈধ স্থাপনা আছে এবং যেসব বাস অবৈধভাবে ২৪ ঘণ্টা অবস্থান ও মেরামত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (২৯ জুন) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি।

প্রশাসক বলেন, আইনগতভাবে বাস টার্মিনালে কোনো বাস ২৪ ঘণ্টা অবস্থান ও মেরামত করার নিয়ম নেই, গাবতলী বাস টার্মিনালে তাই হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এছাড়া বাস টার্মিনালে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জন্য বসার সুব্যবস্থা সহ যাত্রী ছাউনি ও ছাদের সংস্কার করে অভ্যন্তরীণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। গাবতলী বাস টার্মিনাল একটি ঐতিহ্যবাহী টার্মিনাল। এই টার্মিনাল দিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে অনেক যাত্রী চলাচল করেন। গাবতলী বাস টার্মিনালে ভেতর বাহিরে এবং যাত্রী ছাউনির বিষয় কোনো অব্যবস্থাপনা আছে কিনা, তা সরেজমিনে তদন্ত করে দেখার জন্যই এই পরিদর্শন কর্মসূচি।

প্রশাসক অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর এই পুরাতন বাসের টার্মিনালের কোনো সংস্কার কার্যক্রম করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাবতলী বাসস্ট্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মিটিং করা হয়েছে এবং এই বাস টার্মিনালকে পরিবেশ বান্ধব, যাত্রীদের বসার সুব্যবস্থা, বিশ্রামাগারসহ আধুনিক করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করা হবে।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ পরিবহন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১২

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৩

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৪

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৫

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৬

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৭

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৮

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৯

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

২০
X