বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা রবিনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

স্বেচ্ছাসেবক দল নেতা রবিনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: সংগৃহীত
স্বেচ্ছাসেবক দল নেতা রবিনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রিন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে এক বিশেষ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং খালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে কাদেরাবাদ হাউজিং এলাকার খালের বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি এমজি মাসুম রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় সংসদের সদস্য মশিউর রহমান সোহান সহ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচি চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সারা দেশের সকল পর্যায়ের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকল অপশক্তিকে প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে সুখীসমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। ঢাকা শহরকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার এই পরিবেশগত আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে বলে নেতারা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১০

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১১

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৫

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৭

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৮

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১৯

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

২০
X