কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ বিভ্রাট ছিল নিজস্ব উপকেন্দ্রের ত্রুটিতে, জানাল ডিপিডিসি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাপান গার্ডেন সিটিতে সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল আবাসনটির নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ট্রান্সফরমার ও ১১ কেভি বাসবারে কারিগরি ত্রুটি। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান গার্ডেন সিটি ডিপিডিসির একটি ৩৩ কেভি গ্রাহক। আবাসনটির বিদ্যুৎ সরবরাহ ডিপিডিসি ইনকামিং পয়েন্ট পর্যন্ত নিশ্চিত করলেও উপকেন্দ্রের ট্রান্সফরমার, বাসবার, সার্কিট ব্রেকার, সুইচগিয়ার ও অভ্যন্তরীণ বিতরণব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের।

ডিপিডিসির তথ্য অনুযায়ী, গত ৭ জুলাই রাত ৩টা ৩১ মিনিটে গ্রাহকের নিজস্ব উপকেন্দ্রে অভ্যন্তরীণ ত্রুটির কারণে ১১ কেভি ইনকামিং ব্রেকারে ফ্ল্যাশিং হয়ে ফিডার ট্রিপ করে। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হলেও গ্রাহক প্রান্তের ত্রুটির কারণে সংযোগ চালু করা সম্ভব হয়নি। পরে যৌথ পরিদর্শনে ১১ কেভি বাসবারে কার্বন জমা, আর্দ্রতা এবং একটি ট্রান্সফরমারে ত্রুটি শনাক্ত হয়।

সংস্থাটি জানায়, পরিস্থিতি মোকাবিলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশনায় একটি বিশেষায়িত প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়। ডিপিডিসিও নিজস্ব জনবল দিয়ে উপকেন্দ্রের কারিগরি কাজে সহায়তা করে। গ্রাহক কর্তৃপক্ষের নিয়োজিত প্রতিষ্ঠানের পরীক্ষা-নিরীক্ষা ও সন্তোষজনক টেস্ট রিপোর্টের পর তাদের আবেদনের ভিত্তিতে ৯ জুলাই রাত ১১টায় ৩৩/১১ কেভি ট্রান্সফরমার সফলভাবে চালু করা হয়।

ডিপিডিসি আরও জানায়, লাইন চালুর পর অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও জাপান গার্ডেন সিটির নিজস্ব একটি ১১ কেভি ফিডারে ত্রুটি থাকায় কয়েকটি ভবনে সংযোগ দিতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত ১০ জুলাই রাত ৮টা ২ মিনিটে পুরো আবাসনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রাহক প্রান্তে ৩৩ কেভি প্রোটেকশন সিস্টেম না থাকায় বড় ধরনের ত্রুটি ডিপিডিসির বিদ্যুৎ ব্যবস্থার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে নিজস্ব উপকেন্দ্র ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে ডিপিডিসি।

ডিপিডিসি আবাসিকদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও নিরাপদ, নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১০

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১২

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১৩

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

১৪

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

১৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৬

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৮

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৯

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

২০
X