কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৭:০৬ এএম
অনলাইন সংস্করণ

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শৌচাগারে সিগারেট ধরাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম দীন ইসলাম ওরফে সিয়াম (২০)। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

বংশাল থানার উপপরিদর্শক আবুল হোসেন গণমাধ্যমকে দীন ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার রাত একটার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউড়ির নিজ বাসায় দীন ইসলাম দগ্ধ হয়েছিলেন। তিনি সেখানকার আনোয়ার হোসেনের ছেলে ও রায়হান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ কর্মকর্তা ও স্বজনরা ধারণা করছেন, শৌচাগারে আগে থেকেই কোনোভাবে গ্যাস জমে ছিল। সিগারেটের জন্য গ্যাসলাইট জ্বালাতেই সেখানে বিস্ফোরণ ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দগ্ধ হওয়ার পরপরই দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর থেকে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের অপেক্ষায় লা ফুয়েন্তের নতুন স্পেন

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে কিয়েভ

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জলবায়ুর জন্য বড় হুমকি ফুটবল বিশ্বকাপ: গবেষণা

ব্যাপক ঝড়-বৃষ্টি হলেও আছে ভ্যাপসা গরমের আভাস

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

আগস্টেই ১০টি বিশেষ সুবিধা নিয়ে আসছে প্রবাসী কার্ড

১০

সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’

১১

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

১২

জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

১৩

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

১৪

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৫

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

১৬

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

১৭

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

১৮

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

১৯

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

২০
X