কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন। ছবি: সংগৃহীত
ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন। ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। হামলায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ভবনে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় রোববার রাত প্রায় ১টা ৩০ মিনিটে (শনিবার দিবাগত রাত) কিয়েভে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় ইউক্রেনের মধ্য ও পূর্বাঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

এরপর রাত ২টা ৯ মিনিট ও ২টা ১৩ মিনিটে আরও বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক ঘণ্টার মধ্যে রাজধানীর দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

রাত প্রায় ২টা ৩৮ মিনিটে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ।

পর্যবেক্ষণকারী বিভিন্ন চ্যানেলের দাবি, রাজধানীর দিকে ৩১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত আটটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইউক্রেনের বিমানবাহিনী এখনো হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা নিশ্চিত করেনি। তারা জানিয়েছে, রাত ১টা ২৪ মিনিট থেকে কিয়েভের দিকে কয়েক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছিল।

কালবেলা/এএএম/এমএইচ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X