বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সিআইডি সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন

সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন করেন সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। ছবি : সংগৃহীত
সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন করেন সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। ছবি : সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) সাইবার মনিটরিং সেলের কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে। গত ১১ জুলাই সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এই মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান কালবেলাকে এ তথ্য জানান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অভূতপূর্ব উন্নতি আমাদের জীবনযাপনকে যেমন সহজ করেছে তেমনি বয়ে এনেছে কিছু জটিলতাও। নতুন নতুন প্রযুক্তির আগমনে সমাজে অপরাধের ধরন বদলে গেছে। নিত্যনতুন অপরাধের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে। এসব অপরাধ মোকাবিলায় যুগোপযোগী পদক্ষেপ নিতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিআইডিতে সাইবার মনিটরিং সেলের কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে।

সিআইডি জানায়, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস, সাইবার স্পেসে সরকার ও রাষ্ট্রবিরোধী এবং অন্যান্য অপপ্রচারকারী চিহ্নিতকরণ, সঠিক ও সত্য তথ্য দিয়ে অনলাইনে গুজব ছড়ানো প্রতিহত করার জন্য সাইবার মনিটরিং সেলের কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে। এ ছাড়াও ফেসবুক, ইউটিউব, টিকটক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন অপরাধসংশ্লিষ্ট ঘটনায় তথ্য সংগ্রহ করে অপরাধী শনাক্ত করা, অনলাইন গেমিং, অনলাইন জুয়া, ক্রেডিট কার্ড/ভিসা কার্ড জালিয়াতি, অনলাইনে গিফট প্রতারণা, নাইজেরিয়ান ফ্রড ইত্যাদি সাইবার অভিযোগ তদন্ত করে অপরাধী শনাক্ত করা হবে। পাশাপাশি ই-কমার্স এবং এমএফএস প্রতারণা, ফেসবুক ও ইমো হ্যাকিং ইত্যাদি সংক্রান্তে কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সায়েন্টিফিক তদন্ত পরিচালনা করার লক্ষ্যে সাইবার মনিটরিং সেলের কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে।

সিআইডি আরও জানায়, সাইবার স্পেসে কেউ সাইবার বুলিং অথবা অপরাধের শিকার হলে সিআইডির ফেসবুক পেজে এবং হটলাইন নম্বর ০১৩২০০১০১৪৮ এ যেন যোগাযোগ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাইনুল হাসান বিপিএম এনডিসি, ডিআইজি (এইচআরএম), মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি (ফরেনসিক), মো. হাবিবুর রহমান ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ), মো. ইমাম হোসেন ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ), এ কে এম নাহিদুল ইসলাম, ডিআইজি, জনাব শ্যামল কুমার নাথ, ডিআইজি (সিপিসি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X