কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কিশোর অপরাধে মদদদাতাদের তালিকা হচ্ছে : ড. খ. মহিদ উদ্দিন

বিএফডিসি কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে আয়োজিত ছায়া সংসদে অতিরিক্ত আইজিপি ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। ছবি : সংগৃহীত
বিএফডিসি কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে আয়োজিত ছায়া সংসদে অতিরিক্ত আইজিপি ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। ছবি : সংগৃহীত

কিশোর অপরাধ প্রতিরোধে পরোক্ষ প্রভাব থাকলেও সরাসরি কোনো রাজনৈতিক চাপ নেই জানিয়ে অতিরিক্ত আইজিপি ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, ‘কিশোর গ্যাং নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, মিরপুরে ফয়সাল হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। কিশোর অপরাধে জড়িত মদদদাতাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকলেও আইন প্রয়োগে সেটা বড় কোনো সমস্যা হবে না।

শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘কিশোর অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। টিকটক ও লাইকির মতো এমন অনেক অ্যাপস আছে যা উপকারের চেয়ে বেশি ক্ষতিকর। এসব বিতর্কিত অ্যাপস প্রয়োজনে বন্ধ করা যেতে পারে। ঢাকা শহরে শিশুদের উপযুক্ত খেলার মাঠ, সুস্থ বিনোদন ও সংস্কৃতি চর্চার সুযোগ কম। যে কারণে শিশুরা অসুস্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আসক্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। এদের উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কিশোর গ্যাংয়ের নেপথ্যে মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ব্যতীত কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অভিযোগ রয়েছে কিছু কিছু রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কিশোরদের ব্যবহার করছে। স্থানীয় প্রভাব প্রতিপত্তি, চাঁদাবাজি, মিছিল-মিটিং, দখলবাজি, দলবাজি ইত্যাদি কাজে যাতে শিশু কিশোরদের ব্যবহার করা না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে রাজনৈতিক উচ্চ পর্যায় থেকে প্রশাসনের সর্বস্তরে সদিচ্ছা পোষণ জরুরি। প্রচলিত শিশু আইনে কিশোর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া জটিল মনে হলে প্রয়োজনে তা সংস্কার করা যেতে পারে।

কিশোর অপরাধ প্রতিরোধে ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ দশ দফা সুপারিশ পেস করেন।

যার মধ্যে রয়েছে-

১. কিশোর অপরাধ রোধে রাজনৈতিক উচ্চ পর্যায় থেকে প্রশাসনের সর্বস্তরে সদিচ্ছা প্রদান করা।

২. প্রচলিত শিশু আইনে কিশোর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া জটিল মনে হলে আইনের সংস্কার করা।

৩. সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী বিতর্কিত অ্যাপসগুলো বন্ধ করতে বিটিআরসিকে উদ্যোগ গ্রহণ করা। রাত ১০টার পর অতি জরুরি নয় এ ধরনের অ্যাপসগুলো বন্ধ রাখা।

৪. স্কুল-কলেজগুলোতে পাঠ দানে বৈচিত্র্য তৈরি করে শিশু-কিশোরদের আরও বেশি সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এলাকাভিত্তিক পাঠাগার, খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদন ব্যবস্থা করা।

৫. পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

৬. সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকার ওয়ার্ড পর্যায়ে কিশোর গ্যাং প্রতিরোধে সিটিজেন মনিটরিং কমিটি গঠন করা।

৭. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মহ অভিযানের মাধ্যমে কিশোর গ্যাংদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা।

৮. সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও অপরাধ বিজ্ঞানীদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে কমিটির মাধ্যমে কাউন্সেলিং গাইডলাইন প্রস্তুত করে তা বাস্তবায়ন করা।

৯. সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা বাড়ানোর লক্ষ্যে কৌশল নির্ধারণ করা।

১০. কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রগুলো আধুনিকায়ন করে সেখানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা।

‘সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারের কারণে কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক ছায়া সংসদে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিতার্কিকদের পরাজিত করে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. রাশেদা রওনক খান, সাংবাদিক এস এম ফয়েজ, সাংবাদিক মাসুদা লাবনী এবং সাংবাদিক জুমাতুল বিদা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X