কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানি উপলক্ষে রাজধানীতে বসছে ২২টি পশুর হাট

রাজধানীতে বসছে ২২টি পশুর হাট। পুরোনো ছবি
রাজধানীতে বসছে ২২টি পশুর হাট। পুরোনো ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ২টি স্থায়ীসহ মোট ২২টি পশুর হাট বসানোর পরিকল্পনা করছে রাজধানীর দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯টি অস্থায়ী এবং গাবতলীতে স্থায়ী পশুর হাট বসবে। এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি অস্থায়ী হাট এবং শারুলিয়ায় স্থায়ী হাট বসছে। উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহে আলম বলেন, পশুর হাট বসানোর জন্য লিজ দিতে প্রাথমিক নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এতে কর্তৃপক্ষের হাতে হাটের সংখ্যা বাড়ানো বা কমানোর ক্ষমতা থাকবে। এ ছাড়া অনলাইনে কোরবানির পশু কেনা-বেচা এবং লেনদেনের বিষয়েও উৎসাহিত করা হচ্ছে।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর জন্য লিজ দিতে নোটিশ দেওয়া হয়েছে। ডিএসসিসি এলাকার ১১টি পশুর হাটের মধ্যে রয়েছে- দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, কমলাপুর স্ট্রেডিয়াম সংলগ্ন এবং বিশ্বরোড সংলগ্ন লিটল ফ্রেন্ডস ক্লাব এলাকার আশপাশের খালি জায়গা।

ডিএনসিসি এলাকায় ৯টি অস্থায়ী পশুর হাট বসবে। অস্থায়ী ৯টি হাট হচ্ছে- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের কানচুকুরা বেপারিপাড়া রহমান নগর আবাসিক এলাকা, খিলক্ষেতের ৪৩ নম্বর ওয়ার্ডের মাস্তুল চেকপোস্ট এলাকা, ভাটারার সুতিভোলা খাল সংলগ্ন এলাকা, উত্তরার ১৬ ও ১৮ নম্বর সেক্টরের বউ বাজার এলাকা এবং মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিং এলাকা ও মোহাম্মদপুর বসিলার ৪০ ফুট রোডের খোলা জায়গা।

কোরবানির পশু বেচাকেনায় এবার পরিকল্পনা মাফিক হাট বসানোর প্রস্তুতি চলছে উল্লেখ করে ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের সংবাদমাধ্যমকে বলেন, ডিএসসিসি এলাকার সম্ভাব্য ১১টি পশুর হাটে ১১টি মনিটরিং কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে একজন করে ম্যাজিস্ট্রেট থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের নির্ধারিত গাইডলাইনের বাইরে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবেন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, ডিএসসিসি এলাকার পশুর হাট বসানোর জন্য কাজ চলছে। ইতোমধ্যে বাজার লিজের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X