কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী রোববারই শুরু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। আলোচনায় যোগ দিতে তিনি নিজেও শিগগির সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। খবর সিজিটিএন-এর।

ভ্যান্স বলেন, ‘আলোচনা রোববার থেকেই শুরু হতে পারে বলে আমরা আশা করছি।’

এদিকে একই দিনে ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। তাদের দাবি, সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল।

তবে ইরানের এ দাবির সঙ্গে একমত নন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। ফক্স নিউজকে ভ্যান্স বলেন, ‘ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এমন কোনো প্রমাণ আমরা দেখছি না। তবে সেখানে যদি মাইন পাতা হয়ে থাকে, সেগুলো অপসারণ করতে কিছু সময় লাগবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X