কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে ডিএসসিসির জাদুঘর-পার্ক-মাঠ উন্মুক্ত থাকবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গ্রাফিক্স : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জনগণের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে। ডিএসসিসির তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন রোববার এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নগর ভবনে অবস্থিত ঢাকা নগর জাদুঘর, বলধা গার্ডেন, কলাবাগান শিশুপার্কসহ অন্যান্য পার্ক ও খেলার মাঠ সকাল থেকে সন্ধ্যা বিনা ফি-তে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকার শিশু পার্কগুলো শিশুদের জন্য ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শন করার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ডিএনসিসির আওতাধীন ৬টি শিশু পার্ক কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। ওই কর্মসূচির আলোকে সকল শিশু পার্কসমূহ মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শিশুদের জন্য ১৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

এরই মধ্যে এ ব্যাপারে বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস (শ্যামলীর ওন্ডারল্যান্ড পরিচালনার দায়িত্বে), যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট, উত্তরখান মৈয়নারটেকের দ্য হোমস গার্ডেন, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড এবং মিরপুরের তামান্না শিশু পার্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X