মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিআরটিএর অভিযানে ১৬ মামলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। ছবি : কালবেলা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। ছবি : কালবেলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ চট্টগ্রাম। মঙ্গলবার (২ জুলাই) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফৌজদারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে এই অভিযানে ১৬টি মামলা ও জরিমানা করা হয়েছে ৬০ হাজার ৯০০ টাকা।

বিআরটিএ সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফিটনেসবিহীন ৪টি গাড়িকে ২১ হাজার টাকা, রুট পারমিটবিহীন ৬টি গাড়িকে ২৫ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্সবিহীন ৩টি গাড়িকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না থাকায় ৩টি প্রাইভেট কার ও ১টি অ্যাম্বুলেন্স ডাম্পিং করা হয়। এ ছাড়া অন্যান্য সমস্যার কারণে ৩টি গাড়িকে মামলাসহ ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন ও মো. মেহেদী ইকবাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X