চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রেলের শীর্ষ পদে রদবদল

বাঁ থেকে- মো. সুবক্তগীন, মোহাম্মদ নাজমুল ইসলাম, মো. বেলাল হোসেন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- মো. সুবক্তগীন, মোহাম্মদ নাজমুল ইসলাম, মো. বেলাল হোসেন। ছবি : সংগৃহীত

রেলওয়ের শীর্ষ পাঁচটি পদে ব্যাপক রদবদল হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্পের (চলতি দায়িত্ব) পরিচালক মো. সুবক্তগীনকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাজমুল ইসলামকে (চলতি দায়িত্ব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) পদে বদলি করা হয়েছে।

ভিন্ন এক প্রজ্ঞাপনে বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন সরকারকে চট্টগ্রামের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে সৈয়দপুরের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আনিছুল হককে রাজশাহীর অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডা. এসএম মারফুল আলমকে চট্টগ্রামের অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১০

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১১

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১২

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৪

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৫

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৬

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৮

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৯

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

২০
X