চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারের উদ্বোধন । ছবি : কালবেলা
অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারের উদ্বোধন । ছবি : কালবেলা

ভারতের চেন্নাইভিত্তিক অ্যাপোলো হাসপাতালের উদ্যোগে চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে ‘অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার’। নতুন এ কেন্দ্রের মাধ্যমে চট্টগ্রামের রোগীরা আন্তর্জাতিক মানের চিকিৎসাসংক্রান্ত তথ্য ও সহায়তা সহজেই পাবেন।

রোববার (২৯ মার্চ) চট্টগ্রামের এক ক্লাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের রিজিওনাল সিইও (তামিলনাড়ু) ড. ইলান কুমার এবং অ্যাপোলো হাসপাতাল, চেন্নাইয়ের সিইও নাভিন ভি।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেলস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (রেভিনিউ টিম) এম এস গুরু প্রসাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারের সেন্টার হেড এবং ইউনিক হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুক।

এ সময় বক্তারা বলেন, এ তথ্য কেন্দ্রের মাধ্যমে চট্টগ্রামের রোগীরা অ্যাপোলো হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত তথ্য, অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ, ভিসা সহায়তা এবং মেডিকেল সেকেন্ড ওপিনিয়নসহ নানা সেবা পাবেন। ফলে উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল হবে।

তারা আরও বলেন, এ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় চিকিৎসক ও মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি)-সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে সমন্বয় করে রোগীদের সার্বিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত সিএমই (Continuing Medical Education) সেমিনার এবং রোগী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে, যাতে চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়ে এবং রোগীরা সঠিক দিকনির্দেশনা পান।

এ সময় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরা এক রোগীও তার অভিজ্ঞতা তুলে ধরেন।

উল্লেখ্য, ইউনিক হেলথকেয়ার এবং এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুক চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতালের একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন। অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারটি নগরের জামাল খান এলাকার এম মাজেস্তা ভবনের ৮৪ নম্বর জামাল খান রোডে অবস্থিত।

অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X