চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন চসিক মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। শুক্রবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর গণভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র রেজাউল।

এ সময় মেয়র রেজাউল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং চট্টগ্রামের উন্নয়নকে প্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের জনগণের পক্ষে ধন্যবাদ জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ২০৩০ সালের মধ্যে দেশে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আড়াই হাজার কোটি টাকার চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পসহ চট্টগ্রামের বিভিন্ন প্রকল্পের কারণে এ লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মেয়র রেজাউল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X