কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

সরকার অনুমোদিত উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামার ২০২৪ সেমিস্টারের (অনার্স) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে।

রাষ্ট্রবিজ্ঞান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আইন ও মানবাধিকার, নিউট্রিশন এবং ফুড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফার্মেসি, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং সবশেষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও অর্থনীতি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু সর্বাধিক শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর ছিল মুখরিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটররা ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং অপেক্ষারত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবেন। সামার ২০২৪ সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী ২১ জুলাই থেকে। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.vu.edu.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, অভিভাবক ও ছাত্রছাত্রীদের অনুরোধে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ ভর্তি পরীক্ষা (আইন ও ফার্মেসি বিভাগ ব্যতীত) অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭৩০-৪০৬ ৫০১, ০১৭৩০-৪০৬ ৫০২ ও ০১৭৩০-৪০৬ ৫০৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X