কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সিমেন্ট শিল্পের সংকট ও সম্ভাব্য সমাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিমেন্ট শিল্পের সংকট ও সম্ভাব্য সমাধান শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা
সিমেন্ট শিল্পের সংকট ও সম্ভাব্য সমাধান শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) আয়োজিত ‘সিমেন্ট শিল্পের সংকট ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) রাজধানীর গুলশানে অবস্থিত একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিসিএমএর সভাপতি এবং ক্রাউন সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির। প্রায় শতাধিক অংশগ্রহণকারী এ মূল্যবান সেমিনারে যোগদান করেন, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বিপণন কর্মকর্তা, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তাসহ কর্মকর্তারা।

উপস্থিত অংশগ্রহণকারীরা সিমেন্ট শিল্পের বর্তমান সংকট মোকাবিলায় তাদের সুচিন্তিত মতামত এবং বিচক্ষণ পরামর্শ তুলে ধরেন।

সিমেন্ট শিল্পে যা বিগত সময়ে দেশের একটি আকর্ষণীয় শিল্পখাত হিসেবে সুখ্যাতি ছিল, তা আজ কঠিন সময় অতিবাহিত করছে। এ সংকটের অন্যতম কারণ হচ্ছে, প্রতিকূল কর বা শুল্ক কাঠামো, নির্মাণকাজের ঋণাত্মক প্রবৃদ্ধি এবং তীব্র প্রতিযোগিতা।

তা ছাড়া, ডলারের বিনিময়ে টাকার মাত্রাতিরিক্ত অবমূল্যায়ন, আমদানিনির্ভর এ শিল্পের সংকটকে আরও গভীরতর করেছে। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি এবং গ্যাসের দফায় দফায় মূল্য বৃদ্ধির ফলে সিমেন্ট উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে। অধিকন্তু, উৎপাদনকারীরা আমদানির জন্য ঋণপত্র খুলতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে।

আলোচনার প্রথম দিকে বিসিএমএর সভাপতি আলমগীর কবির সিমেন্ট শিল্পের বর্তমান সংকটগুলো বিস্তৃতভাবে তুলে ধরেন এবং প্রত্যেক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে আরো উন্নত সমন্বয়ের উপর জোর দেন।

বিসিএমএর প্রথম সহসভাপতি ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইমরান করিম বলেন, প্রক্রিয়া উন্নয়ন এর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করি।

বিসিএমএর নির্বাহী কমিটির সদস্য এবং মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ বলেন, প্রত্যেক সংগঠনের মানব সম্পদ উন্নয়নের ওপর জোর দেওয়া প্রয়োজন, যা দীর্ঘমেয়াদি ফল দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X