কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
জিপি স্টার গ্রাহক

লাইট অব হোপের বিভিন্ন পণ্য ও সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়

গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহক। ছবি : সংগৃহীত
গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহক। ছবি : সংগৃহীত

গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকরা এখন থেকে লাইট অব হোপের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন। গুফির বই, শিক্ষামূলক খেলনা, কিডস টাইমের আফটার স্কুল কোর্স এবং টিচার্স টাইমের অনলাইন কোর্সে অগ্রাধিকার ভিত্তিতে ২০-৫০ শতাংশ মূল্য ছাড় পাবেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গ্রামীণফোন এবং লাইট অব হোপের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়। এতে স্বাক্ষর করেন লাইট অব হোপের প্রতিষ্ঠাতা ও সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া এবং গ্রামীণফোনের জাতীয় পর্যায়ের পার্টনারশিপ ম্যানেজার নেসার আহমেদ।

গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকদের এই অফারটি পেতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে এল ও এইচ টাইপ করে এসএমএস পাঠাতে হবে ২৯০০০ নম্বরে।

লাইট অব হোপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল্লাহ ভূঁইয়া, গ্রামীণফোনের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে মানসম্মত শিক্ষাসামগ্রী ও দক্ষতা উন্নয়নমূলক কোর্স সাশ্রয়ী করতে চাই।

গ্রামীণফোনের পার্টনারশিপ ব্যবস্থাপক নেসার আহমেদ বলেন, জিপি স্টার গ্রাহকদের লাইট অব হোপের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় সমাজে শিক্ষক ও অভিভাবকদের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা প্রসারে ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X