কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ শুরু

‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪’ -এ অতিথিরা। ছবি : সৌজন্য
‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪’ -এ অতিথিরা। ছবি : সৌজন্য

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শুরু হয়েছে ‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪’। সোমবার (২১ অক্টোবর) থেকে এ উৎসব শুরু হয়।

দাবা ইভেন্ট দিয়ে শুরু হয়েছে এবারের আসর। আর এই ইভেন্টে শিরোপা পুনরুদ্ধার করেছেন দৈনিক জনকণ্ঠের তপন বিশ্বাস। তিনি ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সর্বশেষ তিনি এক যুগ আগে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এতে এই ইভেন্টে আধিপত্য থামল চেস বিডি ডটকমের মোরসালিন আহম্মেদের। যিনি মোট ১৮ বার দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন ছিলেন।

৫ খেলায় ৪ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশ টেলিভিশন ‘বিটিভি’র মাহবুব আলম খান বাবু। ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন আলোকিত বাংলাদেশের ডি এম আমিরুল ইসলাম অমর।

এর আগে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের দাবাকক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

ডিআরইউ -এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, মো. শরীফুল ইসলাম ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুনুর রশিদ।

এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ১০টি ইভেন্ট রয়েছে। সেগুলো হলো দাবা, ক্যারম (একক), অকশন ব্রিজ, কলব্রিজ, রামি, অ্যাথলেটিকস (২০০ মিটার), গোলক নিক্ষেপ, সাঁতার, আর্চারি ও শ্যুটিং। নারী সদস্যদের জন্য রয়েছে ৫টি ইভেন্ট। সেগুলো হলো- অ্যাথলেটিকস (১০০ মিটার), ক্যারম (একক), লুডু, শ্যুটিং ও সাঁতার।

প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X