শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

‘নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এ পুরস্কারপ্রাপ্ত বিজয়ীরা। ছবি : সংগৃহীত
‘নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এ পুরস্কারপ্রাপ্ত বিজয়ীরা। ছবি : সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও সাভার গলফ ক্লাবের আয়োজনে ‘নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মো. আনিসুল হাসান। এ ছাড়া ভেটরান ক্যাটাগরিতে এসএম নূরুল আলম রেজভী, সিনিয়র ক্যাটাগরিতে মেজর জেনারেল শরীফ কায়কোবাদ, মহিলা ক্যাটাগরিতে কুসুম ফরিদ ও জুনিয়র ক্যাটাগরিতে সাঈদ মাহদী মাহবীর চ্যাম্পিয়ন হয়েছেন।

সাভার গলফ ক্লাবের ক্লাব হাউজ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মঈন খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিরেক্টর এসএম নূরুল আলম রেজভী।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার গলফ ক্লাবের সদস্য সচিব লেফট্যানেন্ট কর্নেল মো. মামুনুর রশিদ খান, গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর মো. মশিউর রহমান, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং টুর্নামেন্ট কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা।

এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ গলফার অংশ নিয়েছেন। প্রতিযোগিতা ক্যাটাগরির মধ্যে ছিল পুরুষদের ১৮ হোল (গর্ত), পুরুষদের ৯ হোল (গর্ত), সিনিয়র (৬০ থেকে ৬৯ বছর), ভেটেরান (৭০ ঊর্ধ্ব), লেডিস ও জুনিয়র (১৫ বছর কিংবা তার কম)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X