কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অর্গানিক নিউট্রিশন লিমিটেড নিয়ে এলো ‘কারকুমা ভেজস্প্রেড’

কারকুমা ভেজস্প্রেড উদ্বোধনকালে অতিথি। ছবি : সংগৃহীত
কারকুমা ভেজস্প্রেড উদ্বোধনকালে অতিথি। ছবি : সংগৃহীত

ঢাকার সিক্স সিজন হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ব্র্যান্ড কারকুমা। তাদের নতুন পণ্য ‘কারকুমা ভেজস্প্রেড’।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের দুই পরিচালক ইফতেখার রশিদ ও এনায়েত রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক অরুণ কুমার মণ্ডল, চিফ অপারেটিং অফিসার মো. মাহবুবুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রোহান আহমেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্রসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কারকুমা ভেজস্প্রেড তৈরি হয়েছে পুষ্টিসমৃদ্ধ পালংশাক, ব্রকলি, মালবেরি এবং গাজরের মতো সবজি দিয়ে। এতে বাড়তি স্বাদ ও পুষ্টি যোগ হয়েছে হেজেলনাট ও কোকোয়া বিনস থেকে। এটি বিশেষ করে সেই সব শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যারা সবজি খেতে পছন্দ করে না। এটি বাংলাদেশের পুষ্টি চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর সমাধান।

অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক ইফতেখার রশিদ বলেন, স্বাস্থ্যকর খাবারও যে সুস্বাদু হতে পারে, সে ধারণা থেকেই আমরা এই পণ্যটি তৈরি করেছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি পণ্য দেওয়া, যা একইসঙ্গে মজাদার এবং শিশুদের সঠিক বিকাশে সহায়ক।

তিনি আরও জানান, ভবিষ্যতে এই পণ্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের মতো আন্তর্জাতিক বাজারেও রপ্তানির পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হবে বলে তিনি বিশ্বাস করেন।

এই ভেজস্প্রেড সারাদেশব্যাপী বিভিন্ন গ্রোসারি শপ, সুপার শপ এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X