বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৩৬তম এজিএম অনুষ্ঠিত, ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশসহ আলোচ্যসূচিতে উত্থাপিত সব প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মু. মুস্তাফিজুর রহমান এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নাইমুল ইসলাম সশরীরে উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মো. রেজাউল ইসলাম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. নাফিসা রওনক।

সভায় মোট ৬১ শেয়ারহোল্ডার সশরীরে ও অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কোম্পানির নতুন নামকরণ এবং লাভজনকভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সংশোধনের মাধ্যমে বহুমুখী ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানান তারা। শেয়ারহোল্ডাররা আগামী দিনে কোম্পানির ব্যবসার ধারাবাহিক উন্নয়ন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X