কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত

ব্যাংকের সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার।

সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন কে মাহমুদ সাত্তার। এসময় উপস্থিত ছিলেন আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট এবং ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএস সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে অনন্য অবদান রেখে চলেছে। পাশাপাশি ব্যাংকিং সেবার আওতা বহির্ভূত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। এই চুক্তির মধ্য দিয়ে মাইক্রো এবং এসএমই খাতকে প্রাধান্য দিয়ে ব্যাংকের সার্বিক ট্রান্সফরমেশনে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে আরএসএ অ্যাডভাইজরি। এছাড়াও সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য আরও সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা যেমন নিশ্চিত হবে, পাশাপাশি বৃদ্ধি পাবে ব্যাংকের সার্বিক পরিচালন দক্ষতা ও সক্ষমতাও।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও  / জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১১

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১২

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৩

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৪

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৫

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৬

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৭

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৮

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৯

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

২০
X