বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির উদ্যোগে বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরা ক্লাবে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিক্রয় টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলনের অংশ হিসেবে বিক্রয় টিমের সদস্যরা বিভিন্ন কর্মশালায় অংশ নেন।

সম্মেলনে মাহির আলী খান রাতুল তার বক্তব্যে বলেন, রূপায়ণ সিটি শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা গ্রাহকদের জন্য নিরাপদ, টেকসই ও ভবিষ্যৎবান্ধব জীবনযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

রূপায়ণ সিটির নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, ২০২৫ সাল আমাদের জন্য অত্যন্ত সফল ছিল। বিক্রয় টিমের নিরলস পরিশ্রমের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। ২০২৬ সালে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে ।

সম্মেলনের শেষে আগামী বছরের বিক্রয় লক্ষ্য নির্ধারণ, নতুন কৌশল প্রণয়ন এবং গ্রাহক-সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পিজে উল্লাহ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.), সিইও ( আরএইচ এবং আরএল) সাব্বির হোসেন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X