কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর ঘিরে গড়ে ওঠা আশিয়ান সিটিতে চলছে বৈশাখি অফার

আশিয়ান সিটিতে বৈশাখি মেলার উদ্বোধন। ছবি : সংগৃহীত
আশিয়ান সিটিতে বৈশাখি মেলার উদ্বোধন। ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে আশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ভূঁইয়ার পক্ষে মেলার উদ্বোধন করেন তার মেয়ে অনামিকা ইসলাম ভূঁইয়া ও ছেলে আরফিন ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আশিয়ান গ্রুপের ফ্ল্যাগশিপ প্রকল্প আশিয়ান সিটিতে ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় মেগা অফার। আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের আয়োজনে প্লট বুকিংয়ে রয়েছে বিশেষ সুবিধা। এককালীন মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ও ৩০ শতাংশ ডিসকাউন্ট।

এ ছাড়া কিস্তিতে প্লট ক্রয়ের উপর থাকছে ২০ শতাংশ মূল্য ছাড়। এই সুবর্ণ সুযোগে স্বপ্নের আবাসিক প্লট কিনতে পারবেন গ্রাহকরা। অফারটি চলবে ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত। এছাড়া বারিধারা ডিওএইচএস কনভেশন হল মাঠ ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে চারদিনব্যাপী বৈশাখী মেলায় আশিয়ান সিটির স্টল রয়েছে। মেলা প্রাঙ্গণেও পাওয়া যাবে একই আকর্ষণীয় অফার।

আশিয়ান গ্রুপ ২০০৫ সাল থেকে রিয়েল এস্টেট, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছে। তাদের সবচেয়ে বড় ও প্রিমিয়াম আবাসন প্রকল্প আশিয়ান সিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীতে, কাওলা, দক্ষিণখান, আশকোনা ও খিলখেত এলাকায় অবস্থিত। রাজউক অনুমোদিত এই প্রকল্পটি ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত ছয়টি ব্লকে বিভক্ত।

আশিয়ান সিটিতে পাওয়া যাচ্ছে সাড়ে ৩, ৫, ৬, ১০ ও ২০ কাঠার রেডি প্লট, যা বাড়ি নির্মাণের জন্য পুরোপুরি প্রস্তুত। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২ থেকে ১০ বিঘা এবং প্রস্তাবিত অত্যাধুনিক ক্যাডেট কলেজের জন্য ২০ বিঘার বড় প্লটও রয়েছে। প্রকল্পটি ফ্লাইং জোন ও ফ্লাড ফ্লো জোনের আওতামুক্ত হওয়ায় বিনিয়োগের জন্য একদম নিরাপদ ও টেকসই।

২০২৭ সালের মধ্যে পুরো প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এখানে থাকবে আন্তর্জাতিক মানের অবকাঠামো, প্রশস্ত রাস্তা, সবুজায়ন, লেক, পার্ক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিং কমপ্লেক্স ও মসজিদসহ সব নাগরিক সুবিধা। প্রকল্পটি বিমানবন্দর, উত্তরা, জয়দেবপুরসহ গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে যুক্ত।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X