কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ‘ডিজিটাল ক্লাসরুম’-এর উদ্বোধন করা হয়েছে। ছবি : কালবেলা
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ‘ডিজিটাল ক্লাসরুম’-এর উদ্বোধন করা হয়েছে। ছবি : কালবেলা

চিকিৎসা শিক্ষাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ‘ডিজিটাল ক্লাসরুম’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিক।

ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি (বিজিএস) কর্তৃক আয়োজিত “মাস্টারিং অন ইআরসিপি” (Mastering on ERCP) শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মানসম্মত প্রশিক্ষণের লক্ষ্যে ‘ইআরসিপি সিমুলেটর’ (ERCP Simulator)-এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন।

সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দীন আহমদ আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ও নিরাপদ চিকিৎসক তৈরিতে এই ধরণের আধুনিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি জ্যেষ্ঠ চিকিৎসকদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির অনারারি সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যরা, ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন বিভাগের পরিচালকরা।

দিনব্যাপী এই কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ের বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ চিকিৎসক এবং উচ্চতর প্রশিক্ষণে নিয়োজিত তরুণ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X