কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:২১ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের উদ্যোগে ‘মেটা ট্রেনিং সেশন’ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক যৌথভাবে ‘মেটা ট্রেইনিং সেশন ২০২৬’ আয়োজন করে।

শনিবার (১৬ মে) ঢাকার অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (APUB)-এর কনফারেন্স হলে এই আয়োজন করা হয়। পিআর ও কমিউনিকেশন্স প্রফেশনাল্সদেরকে মেটা প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে জনসংযোগ ক্যাম্পেইনে কার্যকরি দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ সেশনে (পিইউপিআরওএ)-এর সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন, সাধারণ সম্পাদক আবু সাদাত, সহ-সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ এবং উপদেষ্টা বেলাল আহমেদসহ সংগঠনটির সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বিইউএফটি, আইইউবিএটি, এইউএসটি, আইএসইউ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, এবং অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।

কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক-এর পার্টনার ডিরেক্টর (অ্যাডটেক) এবং মেটার সাবেক ক্লায়েন্ট পার্টনার লিড তিথি চৌধুরী এই সেশনে প্রধান রিসোর্স পার্সন ছিলেন। প্রশিক্ষণে বাংলাদেশে মেটার ইউজার্স ল্যান্ডস্কেপ, অ্যাড পেমেন্ট সলিউশিন, ক্রেডিট সুবিধা, কমিউনিটি বিল্ডিং, ক্যাম্পেইন অপ্টিমাইজেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পুপরোয়ার পক্ষ থেকে তিথি চৌধুরী (পার্টনার ডিরেক্টর, অ্যাডটেক, কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক), মেহেদী হাসান লিমন (ক্লায়েন্ট পার্টনার, কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক) এবং মাহফুজ আহমেদ (এভিপি ও সিনিয়র ম্যানেজার, সিটি ব্যাংক পিএলসি এবং মেটা-র সাবেক সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ আধুনিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগের ক্ষেত্রে ডিজিটাল দক্ষতার গুরুত্বের ওপর জোর দেন এবং এই পেশাদার উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহনের জন্য কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেককে ধন্যবাদ জানান।

কালবেলা/এইচআর/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১০

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১১

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১২

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৩

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৪

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৫

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৬

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৮

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৯

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

২০
X