কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এপিইউবির নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএসপিইউএ

এপিইউবির নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় অতিথিরা। ছবি : সংগৃহীত
এপিইউবির নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় অতিথিরা। ছবি : সংগৃহীত

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)।

বুধবার (৬ আগস্ট) বিকেলে বিএসপিইউএর নির্বাহী পরিষদ, সংগঠনের সভাপতি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর নেতৃত্বে বনানীর এপিইউবি অফিসে গিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় ছিল পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার প্রতীক, যার উদ্দেশ্য ছিল উভয় সংগঠনের মধ্যে সম্পর্ক জোরদার করা। শুভেচ্ছা প্রদান শেষে উভয় সংগঠনের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের উন্নয়নে পারস্পরিক অগ্রাধিকারমূলক বিষয় ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

এপিইউবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ), জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. রেজাউল করিম (সাউথইস্ট ইউনিভার্সিটি), ট্রেজারার কাইয়ুম রেজা চৌধুরী (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক) এবং ৮ জন নির্বাহী সদস্য।

তারা হলেন- লুৎফে এম আইয়ুব (চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি), নওশাদ শামসুল আরেফিন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), আবুল কাশেম হায়দার (ইস্টার্ন ইউনিভার্সিটি), শাফায়েত কবির চৌধুরী (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), দিদার এ. হুসেইন (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), মো. আশরাফ আলী (প্রাইম ইউনিভার্সিটি) এবং হাফিজুর রহমান খান (বরেন্দ্র ইউনিভার্সিটি।

বিএসপিইউএর পক্ষে সভায় অংশগ্রহণ করেন - ভাইস প্রেসিডেন্ট (গবেষণা ও উদ্ভাবন) অধ্যাপক ড. মো. মামুন হাবিব (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি), ট্রেজারার অধ্যাপক ড. জুলফিকার হাসান (সিটি ইউনিভার্সিটি), অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. এমআর কবির (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), ট্রেনিং অ্যান্ড লার্নিং সেক্রেটারি ড. ফারহানা ফেরদৌসী (সাউথইস্ট ইউনিভার্সিটি), নির্বাহী সদস্য অধ্যাপক ড. সারওয়ার মোর্শেদ (আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এবং নির্বাহী সদস্য ড. মোহাম্মদ আলী (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)।

আলোচনা শেষে উভয় সংগঠন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের কল্যাণে নীতিনির্ধারণী সহায়তা, পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X