কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়া দুই ক্রেতার হাতে পৃথক অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়া দুই ক্রেতার হাতে পৃথক অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশজুড়ে চলমান ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় ফ্রিজ কিনে মিলিয়নিয়ার (১০ লাখ টাকার বিজয়ী) হলেন আরও দুই ক্রেতা। তারা হলেন- রাজধানীর দক্ষিণখানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম।

আসন্ন ঈদুল আজহার আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পাওয়ায় আনন্দের বন্যা বইছে এই দুই পরিবারে।

এর আগে ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ রোডস্থ ওয়ালটন প্লাজা আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ব্যবসায়ী মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক হস্তান্তর করেন চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ-আল-মামুন।

এর আগে, নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখার উদ্যোগে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে অপর ক্রেতা আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে সারাদেশে শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এর আওতায় দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হতেই ক্রেতারা মোবাইল ফোনে ১০ লাখ টাকা, লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার কিংবা নিশ্চিত উপহারের ফিরতি মেসেজ পাচ্ছেন।

এরই ধারাবাহিকতায়, ক্রেতা মাহমুদুল হাসান উত্তরার শোরুম থেকে ৬৫২ লিটারের একটি এবং আফরোজা বেগম নাটোরের দয়ারামপুর শোরুম থেকে ৩১২ লিটারের একটি ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করতেই মিলিয়নিয়ার হওয়ার সৌভাগ্য লাভ করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ-আল-মামুন বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে। আমরা শুধু ব্যবসাই করছি না, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছি। ইতোমধ্যে এই ক্যাম্পেইনে অংশ নিয়ে অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন।

পুরস্কার পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে গৃহবধূ আফরোজা বেগম বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাব, তা স্বপ্নেও ভাবিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় ওয়ালটন কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় বড় প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X